রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

আজকের পুঁজিবাজার:বিদায়ী সপ্তাহে (২০ জুলাই থেকে ২৪ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৩ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৮ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৩ কোটি ০৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে বৃটিশ অ্যামেরিকান টোব্যাকোর ২১ কোটি টাকা, খান ব্রাদার্সের ১৮কোটি ২০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৪ কোটি ১৩ লাখ টাকা, বেক্মিমকো ফার্মাার ১৩ কোটি ২৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৯৯ লাখ টাকা, সী পার্ল রিসোর্টের ১২ কোটি ৪৭ লাখ টাকা এবং লাফার্জহোলসিমের ১২ কোটি ৩২ লাখ টাকার। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST