শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

দর পতনের শীর্ষে এনআরবি ব্যাংক

দর পতনের শীর্ষে এনআরবি ব্যাংক

আজকের পুঁজিবাজার:সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২৮ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৩ শতাংশ। আর ৯ দশমিক ১৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামিক ফাইন্যান্স ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ফাস ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, নর্দার্ণ  ইন্স্যুরেন, ফিনিক্স ফাইন্যান্স এবং সাউথ বাংলা ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST