শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স

দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স

আজকের পুঁজিবাজার সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ মে)  পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ কোম্পনিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স এবং নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST