শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৫৪২ বারে ২৮ লাখ ৮ হাজার ৭১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২০ বারে ৩২ লাখ ২৬ হাজার ৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। ফান্ডটি ১১৮ বারে ৭ লাখ ১০ হাজার ৩৮৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৯.৪৬ শতাংশ, সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯.৪১ শতাংশ , পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৩৮ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৩০ শতাংশ, লাভেলোর ৯.২২ শতাংশ, এবি ব্যাংকের ৯.০৯ শতাংশ ও ফার কেমিক্যালের ৮.৯০ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST