শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার মিলস

দরবৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার মিলস

আজকের পুঁজিবাজার:সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইভিন্স টেক্সটাইলসের দর বেড়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক পিএলসি, শাইনপুকুর সিরামিকস, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, কাট্টলী টেক্সটাইলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, দেশবন্ধু পলিমার এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST