শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক পিএলসি, সোগারগাঁও টেক্সটাইলস, এপেক্স ফুটওয়্যার, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST