শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

দরপতনের শীর্ষে বিচ হ্যাচারি

দরপতনের শীর্ষে বিচ হ্যাচারি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২০ এপ্রিল) বিচ হ্যাচারির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭৯ শতাংশ।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৮৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলোঃ মাগুরা মাল্টিপ্লেক্স, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস এবং ইসলামিক ফাইন্যান্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST