শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দর পতনের শীর্ষে পাদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

দর পতনের শীর্ষে পাদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ১৯৪ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার দিন শেষে পাদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ৭ দশমিক ৯৪ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৬৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু ওয়াং ফুড লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মাইডাস ফাইন্যান্স পিএলসি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, পাওনার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্যা প্যানিসুলা চিট্টাগং পিএসি, এইচ আর টেক্সটাইল লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড এবং নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST