শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিশন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ মার্চ) মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২২ কোটি ২০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বীচ হ্যাচারী লিমিটেডের ২০ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, লিন্ডে বিডি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST