রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজকের পুঁজিবাজার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ মার্চ)  লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৩ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের লেনদেন হয়েছে ০৭ কোটি ১০ লাখ টাকার। আর ০৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, জেমিনি সি ফুড, শাইনপুকুর সিরামিক, রবি আজিয়াটা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ন্যাশনাল পলিমার এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST