রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ মার্চ) মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২০ কোটি ৭০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রিফুইলিং স্টেশন লিমিটেডের ১০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাইনপুকুর সিরামিকস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, রিলাইন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, ফু ওয়াং ফুড লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST