শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার আইএফআইসি ব্যাংক পিএলসি ১৪ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু ওয়াং ফুড লিমিটেড ১২ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রিলাইন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এবং বিচ হ্যাচারি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST