শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

পবিএ রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

পবিএ রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে লেনদেনের নতুন সময়সূচী জানিয়েছে।নতুন সময় অনুযায়ী ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পরযন্ত লেনদন চলবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রমজান মাসে ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পরযন্ত চলবে। সেক্ষেত্রে ডিএসইর লেনদনের সময় ৫০ মিনিট কমানো হয়েছে। অর্থাৎ কোম্পানিটির লেনদেন দুপুর ২টা ৩০ মিনিটের পরিবর্তে ১টা ৪০ মিনিটে শেষ হবে।

ডিএসইর পোস্ট ক্লোজিং সেশন ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পরযন্ত নির্ধারণ করা হয়েছে।

ডিএসই আরও জানায়, রমজান মাস এবং ঈদের ছুটির পরে ডিএসইর লেনদেন আগের নিয়মে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST