শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা । গত বছরের একই সময়ে লোকসান ছিল ১১ টাকা ২৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৭ টাকা ২৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST