বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

জেএমআই সিরিঞ্জেসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জেএমআই সিরিঞ্জেসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেসেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ জানুয়ারি বেলা ২টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) জেএমআই সিরিঞ্জেসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৩ পয়সা। অন্যদিকে গত হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৫ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST