বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

দরপতনের শীর্ষে দুলামিয়া কটন

দরপতনের শীর্ষে দুলামিয়া কটন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে
লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২১৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইস্টার্ন সিরামিকের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ। আর ৪ দশমিক ২৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল আগ্রনী ব্যাংক মিউচুয়্যাল ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস, ফাইম ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং এবং রূপালি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST