আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো : এমজেএল বাংলাদেশ এবং বিডি ল্যাম্পস।
এমজেএল বাংলাদেশ : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
বিডি ল্যাম্পস : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। এমার্জি ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
Leave a Reply