বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

দর পতনের শীর্ষে ড্রাগন সোয়েটোর

দর পতনের শীর্ষে ড্রাগন সোয়েটোর

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে ২৩২ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটোর অ্যান্ড স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে ড্রাগন সোয়েটোর অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৪৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলহাজ্ব টেক্সটোইল মিলস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস পিএলসি এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST