বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল

দরবৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার সায়হাম টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আর ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৭৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কয়েছে- প্যারামাইন্ট ইন্স্যুরেন্স, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লেয়েজ প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, মেঘনা ইন্স্যুরেন্স এবং ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST