শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
দেশ জেনারেল ইন্স্যুরেন্সেরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সোনারবাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিটি ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বিএসইসির চেয়ারম্যানের উদ্ধৃত করে প্রকাশিত সংবাদ প্রচারিত তথ্য নিয়ে সতর্ক করেছে বিএসইসি আমরা নেটওয়ার্কসের বোর্ড সভার তারিখ ঘোষণা ওয়ালটনের বোর্ড সভার তারিখ ঘোষণা
ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডটি হবে পঞ্চম মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।

ব্যাংকটির এক প্রতিবেদনে বলা হয়েছে, টায়ার-২ মূলধন বৃদ্ধি এবং ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এই বন্ড ইস্যু করা হবে। এতে ১০ হাজার ইউনিট থাকবে, যার প্রতিটির মূল্য পাঁচ লাখ টাকা।

২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর পূর্ববর্তী ঘোষণার পর এই অনুমোদন দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST