শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মোট ৩৯০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার এনআরবি ব্যাংক পিএলসির ২৪ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস পিএলসির ১২ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST