আজকের পুঁজিবাজার:সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির প্রতিদিন গড়ে ১৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয় এবং টেকনো ড্রাগস লিমিটেডের প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
Leave a Reply