মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
চার্টার্ড লাইফের নগদ লভ্যাংশ অনুমোদন

চার্টার্ড লাইফের নগদ লভ্যাংশ অনুমোদন

আজকের পুঁজিবাজার:চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভাটি রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।

উক্ত এজিএম এ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নির্ধারিত আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে আলোচ্য বিষয়সমূহ অনুমোদিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার এবং পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি জি. এম রাশেদ। অনুষ্ঠানে কোম্পানির সিইও এস এম জিয়াউল হক এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা সহ কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেই সাথে আগামীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST