সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

খান ব্রাদার্স দর বৃদ্ধির শীর্ষে

খান ব্রাদার্স দর বৃদ্ধির শীর্ষে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি হয়েছে ২৭১ টি কোম্পানির। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে এসেছে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সেন্টার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইসিবি এমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, এমারেল্ড অয়েল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST