বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন

এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের আউটলুক ‘স্ট্যাবল’ (স্থিতিশীল) রাখা হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর, ২০২৫ তারিখের ব্যাংক দায়বদ্ধতার অবস্থা এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST