আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ নভেম্বর শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতিপত্র দিয়েছে বিএসইসি। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের একীভূতকরণ পরিকল্পনার আওতায় এসব শেয়ার ইস্যু করা হবে।
প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। সে হিসাবে নতুন ইস্যু করা শেয়ারের মোট অভিহিত মূল্য দাঁড়াবে ৭৮ লাখ ২ হাজার ৩৪০ টাকা।
একীভূতকরণ পরিকল্পনা অনুযায়ী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিদ্যমান শেয়ারহোল্ডারদের অনুকূলে এসব সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দ করা হবে।
এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ৩১৮/২০২৬ নম্বর কোম্পানি মামলার আদেশ রয়েছে। ওই আদেশের আওতায় একীভূতকরণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শেয়ার ইস্যুর এ অনুমোদন দিয়েছে বিএসইসি।
Leave a Reply