বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা

নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ বোনাস। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৫৪ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST