সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

অ্যাডভেন্ট ফার্মার ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঘোষণা

অ্যাডভেন্ট ফার্মার ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। একই সঙ্গে আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), নিট পরিচালন নগদ প্রবাহেও (এনওসিএফপিএস) পতন হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ৭২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৩০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ২৩ পয়সা। অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে এ পরিমাণ ছিল ১৬ টাকা ৪৩ পয়সা।

কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৯ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৭৩২টি। এর মধ্যে স্পনসর ও পরিচালকদের হাতে রয়েছে ২ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৭৫১টি শেয়ার। বাকি ৬ কোটি ৫১ লাখ ৭৪ হাজার ৯৮১টি শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।

ঘোষিত ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুযায়ী, সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৭৭ হাজার ৬২৫ টাকা।

এদিকে, কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সভার স্থানসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। লভ্যাংশ গ্রহণ ও এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর ২০২৬।

রেকর্ড ডেট অনুযায়ী যেসব শেয়ারহোল্ডারের নাম কোম্পানির সদস্য নিবন্ধনে থাকবে, তাঁরা ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন এবং এজিএমে অংশ নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST