শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

৫৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে লেনদেন ব্লক মার্কেটে

৫৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‎
‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। কোম্পানিটির ১৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‎
‎জিকিউ বলপেন ১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
‎
‎ম্যারিকো ৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
‎
‎এছাড়া ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ২ কোটি ৯৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৪ লাখ, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ২৬ লাখ, সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।৫৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST