বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

৪১ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৪১ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৪১ কোটি ৩২ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৭৯টি লেনদেনে ৯৩ লাখ ৯৭ হাজার ২৪৪টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্‌-এর, যার পরিমাণ ৭ কোটি ৮৬ লাখ ৪২ হাজার টাকা।

‎লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৪ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকা।

‎তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি, যার ৪ কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসি ৩ কোটি ১২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST