বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি

জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ৩১১তম সভায় এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার সাভার থানার বৈপাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমাল জমি কেনা হবে।

জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচও যুক্ত হবে।

চলমান ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং ভবিষ্যতে প্রকল্পটির সম্প্রসারণের লক্ষ্যে জমিটি কেনা হচ্ছে। তবে জমি কেনার এ সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST