শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
জেড ক্যাটাগরির ৩ শেয়ার টপ গেইনের শীর্ষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ দেশ জেনারেল ইন্স্যুরেন্সেরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সোনারবাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিটি ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি
জেড ক্যাটাগরির ৩ শেয়ার টপ গেইনের শীর্ষে

জেড ক্যাটাগরির ৩ শেয়ার টপ গেইনের শীর্ষে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে শেষ  সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে কিছু দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

‎ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

‎জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কাট্টালি টেক্সটাইল ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

‎আল-আরাফাহ ইসলামী ব্যাংক

‎সপ্তাহের ব্যবধানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৫.৬৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ; যা গত সপ্তাহে ১৮ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।


‎ব্যাংকটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

‎কাট্টালি টেক্সটাইল

‎সপ্তাহের ব্যবধানে কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৯.৪৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ১২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

‎কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

‎এস.আলম

‎সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮  শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ১৩ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

‎কোম্পানিটি ২০২৪ ও ২৫ সালে শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST