শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৮ শতাংশ।

‎তালিকার দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৬ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৭ শতাংশ।

‎তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্সের ২৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১২ শতাংশ।


‎লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ২৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ২২ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা, আইপিডিসির ২০ কোটি ৪ লাখ টাকা , সায়হাম টেক্সটাইলের ১৯ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা , ফারইস্ট নিটিং-ফেকডিলের ১৮ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা , এসিআই ফরমুলার ১৮ কোটি ২৬৮ হাজার টাকা এবং বেক্সিমকোর ১৮ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST