মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

৪৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৪৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সোমবার (৬ জুলাই) কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ৫৯ হাজার ৯৮৭টি শেয়ার ১১৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকা।

‎ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিং মিলসের ৭ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এনভয় টেক্সটাইলসের ৭ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার টাকার ও মেঘনা পেটের ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST