শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স

দরবৃদ্ধির শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে ১৬৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, বৃহস্পতিবার (২ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার দর আগের কার্যদিবসের ৯ টাকা ৮৯ পয়সা বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়া
‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে শমরিতা হসপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ২৬ শতাংশ।

‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো – গ্লোবাল ইন্স্যুরেন্স ৮.০১ শতাংশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ৭.১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিক্স ৭.০৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ৭ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ৫.৮২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি ৫.৬৬ শতাংশ এবং অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি পিএলসি ৫.৬৪ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST