আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। কোম্পানিটি ৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ১ কোটি ৭১ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৮০ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৯৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ১৪ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ৫০ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৫৩ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৬৭ লাখ, রহিম টেক্সটাইল ১ কোটি ৬ লাখ ও টেকনো ড্রাগ ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Leave a Reply