বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সূচকের নিম্নগতিতে লেনদেন ছাড়ালো এক হাজার ১৯৬ কোটি টাকা

সূচকের নিম্নগতিতে লেনদেন ছাড়ালো এক হাজার ১৯৬ কোটি টাকা

আজকের পুঁজিবাজার;পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ১ হাজার ১৯৬ কোটি টাকা ছাড়িয়েছে।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে।
‎এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১১২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২১১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎আজ ডিএসইতে ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকা।

‎এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির, বিপরীতে ২৪০ কোম্পানির দর কমেছে। আর ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST