সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

‎আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৪৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সোমবার (১৫ জুন) ডিএসইতে সর্বোচ্চ সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৭ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক্স পিএলসির দর বেড়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ।

‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৭৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.১০ শতাংশ, গ্রীণ ডেল্টার ৪.৮০ শতাংশ, আইপিডিসির ৪.৬২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৫৮ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৪.৫৫ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলসের ৪.২২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST