আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ জুন) ডিএসইতে সবোর্চ্চ আই পি ডি সি ফাইন্যান্স পিএলসির ৮১ কোটি ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৫৪ কোটি ২৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৪ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সামিট এলায়েন্স পোর্ট, সিটি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, লাভেলো আইসক্রিম , পিপলস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক পিএলসি ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
Leave a Reply