শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুন থেকে ১১ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ২৮ শতাংশ। এতে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ২৩৮ টাকা ৯০ পয়সা।

‎দর বৃদ্ধির এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৫২ শতাংশ।
‎এ সময় তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৫২ শতাংশ।

‎দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, দুলামিয়া কটন এবং এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST