শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুন থেকে ১১ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।

‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
‎সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২ দশমিক ১৬ শতাংশ।

‎লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎অন্যদিকে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।

এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সানলাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, আনোয়ার গ্যাল্ভানাইজিং, জেনেক্স ইনফোসিস, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বিডি থাই ফুড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST