আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানিটি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১১ জুন, বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
আগের অর্থবছরে অর্থাৎ ২০২৫ সালের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৩০ পয়সা।
Leave a Reply