সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন ৭৭৮ কোটি টাকা

সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন ৭৭৮ কোটি টাকা

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজারে  শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬১টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, রোববার (২৪ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে।

‎এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১০৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২০৩০ পয়েন্টে অবস্থান করছে।

‎আজ ডিএসইতে ৭৭৮ কোটি ৭১ লক্ষ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯০২ কোটি ১৫ লক্ষ ৮৭ হাজার টাকা।

‎এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টি কোম্পানির, বিপরীতে ১৩৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST