মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সূচকের ঊর্ধগতিতে লেনদেন ৯০২ কোটি টাকা

সূচকের ঊর্ধগতিতে লেনদেন ৯০২ কোটি টাকা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
‎
‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎সূত্র মতে, শনিবার (২৩ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে।
‎
‎এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১০৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২০৩০ পয়েন্টে অবস্থান করছে।
‎
‎আজ ডিএসইতে ৯০২ কোটি ১৫ লক্ষ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৬৭ কোটি ৪৮ লক্ষ ৩৭ হাজার টাকা।
‎
‎এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৭টি কোম্পানির, বিপরীতে ১১৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST