রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

৫৬ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৫৬ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

‎আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৬ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, শনিবার (২৩ মে) কোম্পানিগুলোর ৯৫ লাখ ৩০ হাজার ২৬৩ টি শেয়ার ১১৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৬ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

‎ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ৭২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে ডমিনেজের ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST