বুধবার, ১০ Jun ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে ২৩৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, বৃহস্পতিবার (২১ মে) ডিএসইতে সর্বোচ্চ নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎সূচকের উত্থানে লেনদেন ৮৬৭ কোটি টাকা
‎সূচকের উত্থানে লেনদেন ৮৬৭ কোটি টাকা
‎২১ মে ২০২৬
‎ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার
‎ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার
‎২০ মে ২০২৬
‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মীর আক্তার হোসেন লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ।

‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি, কেডিএস এক্সেসরিস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST