সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

‎বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

‎ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


‎চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ০৪ পয়সা।

‎প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল  ১২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮৭ পয়সা।

‎গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১৯ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST