রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১০ মে) ডিএসইতে সর্বোচ্চ এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের দর বেড়েছে ১০ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০.০০ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০.০০ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, এপেক্স ট্যানারির ৯.৯১ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৭৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৬৮ শতাংশ ইউনিট দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST