রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর ‎

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর ‎

আজকের পুঁজিবাজার:আইএফআইসি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ০৩ মে ২০২৬ (রবিবার) ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস এন্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ এবং আকিজ রিসোর্স এর পক্ষে স্বাক্ষর করেন রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি জনাব মো: রুহুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আকিজ রিসোর্স এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ ট্রেজারি অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎এই চুক্তির মাধ্যমে আইএফআইসি ব্যাংক তাদের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ারর্কের মাধ্যমে আকিজ রিসোর্সের জন্য দেশজুড়ে উন্নত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা এবং সমন্বিত আর্থিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ সমাধান প্রদান করবে। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম আরও সহজ, গতিশীল এবং কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST