বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক

আজকের পুঁজিবাজার:সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

‎সূত্র মতে, এদিন ডিএসইতে সবোর্চ্চ সিটি ব্যাংক পিএলসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

‎এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সাইফ পাওয়ারটেক লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , রানার অটোমোবাইলস পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST